ঢাকা | বঙ্গাব্দ

স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তৌহিদের দুর্নীতিতে সাভারে স্বাস্থ্যসেবায় ধস!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তৌহিদের দুর্নীতিতে সাভারে স্বাস্থ্যসেবায় ধস! ছবির ক্যাপশন: সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. তৌদিহ আল হাসানের বিরুদ্ধে লাগামহীন অনিয়ম দুর্নীতি আর লুটপাটের অভিযোগ
ad728
সাভার ঘুরে এসে আসাদ মাহমুদ: 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কারণে ঢাকার নিকটবর্তী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা এখন চরম বিপর্যয়ের মুখে। ইউএইচএফপিও ডা. তৌদিহ আল হাসানের বিরুদ্ধে উঠেছে লাগামহীন অনিয়ম লাগাতার দুর্নীতি ও স্বাস্থ্যখাতে বরাদ্দ ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে লোপাট সহকারে বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকান্ডের গুরুতর অভিযোগ। 
অনুসন্ধানে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালের সাধারণ সেবা থেকে শুরু করে ওষুধ বণ্টন, কেনাকাটা এবং বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণসহ সকল খাতেই তিনি গড়ে তুলেছেন একটি শক্তিশালী লুটেরা ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট। তাঁর এই চরম স্বেচ্ছাচারিতা ও লাগাতার দুর্নীতির কারণে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল সরকারি এই হাসপাতালটি এখন অলিখিত ঘুষ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ ভূক্তভোগীদের।
হাসপাতাল সংশ্লিষ্ট ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দেওয়া তথ্যানুযায়ী, ডা. তৌদিহ আল হাসানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যের ওষুধ চুরির ধারাবাহিক অপকর্ম। প্রতিদিন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা শত শত দরিদ্র রোগী লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের পরামর্শ নিলেও হাসপাতাল থেকে তাদের দেওয়া হচ্ছে নামেমাত্র দুই/একটি সাধারণ কমন ওষুধ। অথচ প্রতি মাসেই সরকারের কাছ থেকে কোটি টাকার মানসম্মত জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হয় এই হাসপাতালটিতে।
হাসপাতালের ভেতরে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, “লট আকারে আসা অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন জটিল রোগের দামি ওষুধগুলো সাধারণ রোগীদের দেওয়া হয় না। ডা. তৌদিহ আল হাসানের মোখিক নির্দেশনায় নির্দিষ্ট কর্মচারীদের মাধ্যমে এই ওষুধগুলো রাতের আঁধারে বা দিনের আলোতে লোকচক্ষুর অন্তরালে হাসপাতালের বাইরে বিভিন্ন পাইকারি ও খুচরা ওষুধের দোকানে কৌশলে বিক্রি করে দেওয়া হয়। বিনিময়ে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন ডা. তৌহিদ আর হাসান। 
অনুসন্ধানে আরো জানা যায়, বিভিন্ন নামীদামি ও অখ্যাত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (এমআর/এমপিও) সঙ্গে ডা. তৌদিহ আল হাসানের রয়েছে বিশেষ গোপণ চুক্তি। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি হাসপাতালে ওষুধ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সরকারি নিয়মের তোয়াক্কা না করে কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন দামী উপহাড় উপঢৌকুন গ্রহণসহ নিয়মিত কমিশন নেওয়ার বিনিময়ে হাসপাতালে তাদের ওষুধ চিকিৎসকদের প্রেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য অলিখিত চাপ প্রয়োগ করে আসছেন তিনি। কোন ডাক্তার তার নির্দেশনা মতো ওষুধ না লিখলে তাকে উদ্দেশ্যপ্রনোদিত হয়ে কারণ দর্শানোসহ বিভিন্নভাবে নাজেহাল করা হয়। হাসপাতাল চত্বরে সার্বক্ষণিক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি সাধারণ রোগীদের চলাচলেও বিঘœ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।
সাভারে স্বাস্থ্য খাতের এই বেহাল দশার এখানেই শেষ নয়। নিয়মানুযায়ী উপজেলার সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, পরিবেশ এবং সেবার মান তদারকির দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু ডা. তৌদিহ আল হাসান এই তদারকি ক্ষমতাকে ব্যবহার করছেন অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে। উপজেলার বিভিন্ন বেসরকারি ল্যাব ও ক্লিনিকের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানেরই নেই বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় রোগ নির্নয়ের যন্ত্রপাতি। কিন্তু ডা. তৌদিহ আল হাসানের নির্দিষ্ট মাসোয়ারার বিনিময়ে তারা দিব্যি সাধারণ মানুষের রক্তচোষা ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ যুগিয়ে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের মালিক বলেন, এই স্বাস্থ্য কর্মকর্তাকে মোটা অংকের আর্থিক সুবিধা না দিলে নিশ্চিন্তে ব্যবসা করা যায় না। মাসের শুরুতেই স্বাস্থ্য কর্মকর্তার নির্ধারিত বিশ্বস্থ লোকের কাছে আমাদের নির্দিষ্ট অঙ্কের টাকা (মাসোয়ারা) পৌঁছে দিতে হয়। টাকা ঠিকমতো দিলে কোনো তদারকি বা অভিযান চালানো হয় না। আর টাকা দিতে অস্বীকৃতি জানালে বা দেরি হলে নানা অজুহাতে সিলগালা বা মামলার ভয় দেখানো হয়। গত মাসে টাকা দিতে দেরী হওয়ায় ৩টি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেন এই দুর্নীতিবাজ ঘুষখোর স্বাস্থ্য কর্মকর্তা। পরে এককালীন মোটা অংকের টাকা ঘুষ দিয়ে হাসপাতাল তিনটি চালু করা হয়েছে। 
হাসপাতালের উন্নয়ন ও কেনাকাটার খাতটিও ডা. তৌদিহ আল হাসানের ব্যক্তিগত অর্থ আয়ের অন্যতম একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের খাদ্য সরবরাহ, লিনেন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মালামাল ক্রয় এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় উন্মুক্ত দরপত্রের নিয়ম মানা হলেও ব্যাকডেটে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বড় অঙ্কের কমিশন আদায় করেন। নিম্নমাণের সরঞ্জাম ও সেবা গ্রহণ করে সরকারের লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে বলে প্রাপ্ত তথ্য প্রমাণাদিতে জানা গেছে।
ডা. তৌদিহ আল হাসানের এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে তাঁর অধীনস্থ অন্যান্য চিকিৎসকদের মাঝেও। সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি চিকিৎসকের ডিউটির সময়ে ব্যক্তিগত প্র্যাকটিস বা বাইরে কাজ করার অনুমতি নেই। কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র সম্পূর্ণ উল্টো। ডা. তৌদিহ আল হাসান মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সপ্তাহের বড় একটি সময় বাইরে বেসরকারি ক্লিনিকগুলোতে কাজ করার অলিখিত সুযোগ করে দিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ভূক্তভোগী বলেন, “সকালে ডাক্তার দেখাতে আসলে বলা হয় ডাক্তার রাউন্ডে আছেন অথবা সিটে নেই। কিন্তু দুপুরের পর স্থানীয় যে কোনো প্রাইভেট ক্লিনিকে গেলেই সেই ডাক্তারদের পাওয়া যায়। সরকারি ডাক্তাররা হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারেই বেশি সময় দিচ্ছেন, কারণ তাঁদের এই সুযোগ করে দিচ্ছেন স্বয়ং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।”
হাসপাতালের ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবারেও ডা. তৌদিহ আল হাসানের হিং¯্র থাবা হায়েনার ন্যায় ভাগ বসিয়েছে। নিয়মানুযায়ী রোগীদের প্রতিদিন পুষ্টিকর ও মানসম্মত খাবার যেমন পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ ও ফলমূল সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমাণের চালের ভাত, পাতলা ডাল এবং নামমাত্র সবজি। হাসপাতালের রান্নাঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের মাধ্যমে প্রতিদিনের বরাদ্দের বড় একটি অংশ গোপনে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে গরিবের খাবারে ভাগ বসানো ডা. তৌহিদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন অভ্যন্তরীণ কর্মী জানান, “কাগজে-কলমে রোগীর জন্য খাসি বা মুরগির মাংসের হিসাব দেখানো হলেও, বাস্তবে বাজার থেকে কেনা হয় তার অর্ধেক এবং তা-ও অত্যন্ত নিম্নমাণের। বাকি টাকা সরাসরি স্বাস্থ্য কর্মকর্তার পকেটে চলে যায়।” এই খাদ্য চুরির কারণে হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও দরিদ্র রোগীরা পুষ্টিহীনতায় ভুগছেন এবং বাধ্য হয়ে অনেককেই বাইরে থেকে চড়া মূল্যে খাবার কিনে খেতে হচ্ছে।
এসব অনিয়মের কারণে সাভারের দরিদ্র ও মধ্যবিত্ত সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারি ওষুধ না পেয়ে তাঁদের ছুটতে হচ্ছে বাইরের ফার্মেসিতে, আর ডাক্তার না পেয়ে বাধ্য হয়ে ৫/৬গুণ বেশী খরচে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। 
সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সরকারের রয়েছে, ডা. তৌদিহ আল হাসানের ব্যক্তিগত লোভ ও দুর্নীতির সিন্ডিকেটের কারণে সাভারে তা সম্পূর্ণ ভেস্তে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অবিলম্বে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 
সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক আটকে নির্যাতন: সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে গত (অক্টোবর) মাসে বহিঃ বিভাগে ৩টাকার টিকেটে ৫ টাকা নেওয়া ও ওষুধ আনতে টাকা নেওয়া ঘটনা ভিডিও করতে গিয়ে কমপ্লেক্সে একশ্রেণীর ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের হাতে আটক হন। তাকে শারীরিকভাবে নির্যাতন করাসহ সকল ভিডিও ও ছবি ডিলিট করে কমপ্লেক্সে থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।  
রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীদের টিকিট কাটা ও বিনামূল্যে ওষুধ বিতরণে টাকার লেনদেন, চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ৬ নভেম্বর সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক দল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসানসহ কয়েকজন কর্মকর্তা ও চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিত পান। দুদকের প্রদত্ত সুপারিশগুলো এখনও কার্যকর হয়নি সেখানে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কথিত গণশুনানি : গত ৪ অক্টোবর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের দুর্বার ৭১ মিলনায়তনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে হাসপাতালের অতি সাধারণ সমস্যাগুলো সমাধান করা হয়। তবে ওই শুনানিটি ডা. তৌহিদেও একটি লোকদেখানো কৌশল বলেও নির্ভরযোগ্য সূত্র জানায়।
নাগরিকদের বিভিন্ন সুপারিশ
স্বাস্ব্যসেবার মানোন্নয়নে নিয়মিত নাগরিক পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার কিট নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সেবার তথ্য প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, রোগীবান্ধব পরিবেশ তৈরি এবং স্বাস্থ্যকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন সুপারিশ তুলে ধরেন ওই গণশুনানিতে। ওই সকল ক্ষেত্রগুলোতে এখনও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি ডা. তৌহিদ।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সাভার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসানের মোবাইলে একাধিকবার কল দিয়েও কোন রেসপন্স পাওয়া যায়নি। (ক্রমশঃ)



শেয়ার করুন:
কমেন্ট বক্স
সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়া

সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়া