বিশেষ প্রতিবেদক:
রাজউকোর প্রধান প্রকৌশলী আমিনুর রহমান সুমন একজন স্বৈরাচারের প্রেতাত্মা। ফ্যাসিবাদের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফের ব্যবসায়িক পার্টনার এই প্রকৌশলীকে কেন্দ্র করে রাজউকে সরকার বিরোর্ধী চক্র মাথাচাড়া দিয়ে উঠছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তারা ডিসেম্বরকে কেন্দ্র করে গোপণে নিসিদ্ধ ঘোষিত আ’লীগ ও সহযোগী সংগঠনগুলোর দেশ বিরোধী তথা সরকার বিরোধী কর্মকান্ডে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে বলে প্রকৌশলী সুমনের বিরুদ্ধে মন্ত্রণালয়ে দায়ের হওয়া এক অভিযোগে জানা গেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আমিনুর রহমান সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়ম, প্রকল্প ব্যবস্থাপনায় দুর্নীতি এবং পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা পড়েছে। রাজধানীর সবুজবাগ এলাকার এক ব্যক্তি স্বাক্ষরিত ওই আবেদনে অভিযুক্ত রাজউক কর্মকর্তার অতীত ও বর্তমান কর্মকান্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক পূর্ত প্রতিমন্ত্রী শরিফের প্রভাব কাজে লাগিয়ে আমিনুর রহমান সুমন দীর্ঘ সময় ধরে রাজউকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক পদে দায়িত্ব পালন করে অনিয়ম দুর্নীতি আর লুটপাটের হোলিখেলায় মেতেছেন। বিশেষ করে কর্তৃপক্ষের সবচেয়ে বড় ও আলোচিত তিনটি উন্নয়ন প্রকল্প ঝিলমিল আবাসিক প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে কাজ করার সময় তিনি পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই সময়ে ২/৩টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বেনামে ব্যবসা পরিচালনা করে হাতিয়ে নিয়েছেন কয়েকশ’ কোটি টাকা। অভিযোগকারীর দাবি অনুযায়ী, তৎকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা ও আস্থাভাজন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা কুট-কৌশল অবলম্বন করতেন। একই কাজ দুই/তিনবার বিভিন্নভাবে বাস্তাবায়ন দেখিয়ে বিল কওে টাকা উঠিয়ে নিতেদন সে সময়ে। এভাবে দেশ-বিদেশে নামে-বেনামে অর্ধ সহ¯্রাধিক কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে, সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে রাতের আঁধারে সুন্দরী বান্ধবী নিয়ে তাঁর বাসায় যাতায়াত এবং বিভিন্ন উপহাড় উপঢৌকন ও কোটি কোটি টাকার ব্রিফকেস নিয়ে অর্থ লেনদেনের মতো বিষয়গুলোও স্থানীয় ও দাপ্তরিক মহলে বেশ আলোচিত ছিল। পাশাপাশি অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, বিগত সরকারের সময়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ দিয়ে অভিযুক্ত কর্মকর্তা লন্ডন, কানাডা এবং দুবাইসহ বিভিন্ন দেশে আলিশান বাড়ি, ফ্ল্যাট ও বাণিজ্যিক সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের উৎস ও বৈধতা নিয়ে যথাযথ অনুসন্ধান হলে বিদেশে অর্থপাচারের চিত্র স্পষ্ট হতে পারে বলে আবেদনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
রাজনৈতিক পালাবদলের পরের সময়কাল নিয়েও অভিযোগপত্রে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আগস্ট মাসের পরিবর্তনের পর তিনি দ্রুত রাজনৈতিক অবস্থান ও প্রভাবের ধরন বদলে ফেলেন। অর্থেও বিনিময়ে রাজউকের অভ্যন্তরে একটি প্রভাবশালী বলয় তৈরি করেন। তত্ত্বাবধায়ক প্রকৗশলী খন্দকার ওয়াহিদ সাদিক শুভর সঙ্গে মিলে লীগ পন্থিদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে রাজউকের প্রকৌশলগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করার অভিযোগও আনা হয়েছে ওই আবেদনে। এমনকি বর্তমান সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরি বা ষড়যন্ত্রের মতো কর্মকান্ডে রাজউকের একটি অংশের সঙ্গে মিলে অর্থায়নের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতার মানদন্ড উপেক্ষিত হওয়ার বিষয়টিও আবেদনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) পদে জ্যেষ্ঠ ও যোগ্য প্রকৗশলীরা থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে আমিনুর রহমান সুমন ওই পদটি চর দখলের ন্যায় দখল করে নিয়েছেন। এক সময় বড় প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা কীভাবে পরিবর্তিত পরিস্থিতিতেও শীর্ষ প্রকৌশল পদে অধিষ্ঠিত হলেন, তা নিয়ে রাজউকের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অবৈধ অর্থের সঞ্চয় ও ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখার আহ্বান জানিয়ে আবেদনে বলা হয়েছে যে, বিভিন্ন ব্যাংকে অনুসন্ধান চালালে অভিযুক্ত কর্মকর্তা, তাঁর স্ত্রী, সন্তান এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের নামে বিপুল অঙ্কের এফডিআর ও অন্যান্য সঞ্চয়ের তথ্য বেরিয়ে আসতে পারে। রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা এবং উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে অভিযোগকারী আশা প্রকাশ করেছেন। সব মিলিয়ে এই অভিযোগ রাজউকের সামগ্রিক কর্মকান্ড ও জবাবদিহির বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
এ বিষয়ে জানতে তাঁর দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি এবং তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। (ক্রমশ:)