ঢাকা | বঙ্গাব্দ

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছবির ক্যাপশন:
ad728
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে সিজেপি সাফ জানিয়ে দিয়েছিল যে, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে রাজি না হলে কোনও আলোচনাই হতে পারে না।

এর আগে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, শিক্ষার্থীদের ‘তিনটি দাবি রয়েছে, যেগুলোতে কোনও আপস করা চলবে না’। শিক্ষার্থী নেতাদের নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গান্ধী বলেন, ‘প্রথম দাবিটি হলো—এই শিক্ষামন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং দায়িত্বহীন, তাকে বরখাস্ত করতেই হবে।’

কংগ্রেস নেতা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে অন্য কোনও মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার বিষয়ে ‘আলোচনা চলছে’। তিনি বলেন, ‘ভারতের শিক্ষার্থীদের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারও কাছেই এটি গ্রহণযোগ্য নয়।’ এ সময় ধর্মেন্দ্র প্রধানকে ‘দুনীতির প্রতীক’ এবং শিক্ষার্থীদের ভবিষ্যত ‘বিনাশকারী’ আখ্যা দেন রাহুল               সূত্র: এনডিটিভি




শেয়ার করুন:
কমেন্ট বক্স
১১ জুন সংসদে আসছে নতুন সরকারের প্রথম বাজেট

১১ জুন সংসদে আসছে নতুন সরকারের প্রথম বাজেট