ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনি বন্দীকে নির্যাতন, ইসরায়েলী সেনার বিরুদ্ধে তদন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতন, ইসরায়েলী সেনার বিরুদ্ধে তদন্ত ছবির ক্যাপশন: অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে চোখ ও হাত বাঁধা এক ফিলিস্তিনি নাগরিকের ওপর আধা-সামরিক পোশাক পরিহিত এক ইসরায়েলি সেনার চড়াও হওয়া এবং পরবর্তীতে তাকে টেনে-হিঁচড়ে রাস্তার দিকে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে চোখ ও হাত বাঁধা এক ফিলিস্তিনি নাগরিকের ওপর আধা-সামরিক পোশাক পরিহিত এক ইসরায়েলি সেনার চড়াও হওয়া এবং পরবর্তীতে তাকে টেনে-হিঁচড়ে রাস্তার দিকে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ভিডিওতে দৃশ্যমান ওই ব্যক্তি মূলত একজন সক্রিয় রিজার্ভ সেনা (অ্যাক্টিভ রিজার্ভ ডিউটি)। ঘটনার সময় তিনি নিয়ম বহির্ভূত এবং সম্পূর্ণ অনুচিত আচরণ করেছেন। পুরো ঘটনাটি এবং সে সময় কর্তব্যরত বাহিনীর আচরণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আটক হওয়ার আগে ওই ফিলিস্তিনি নাগরিক এক ইসরায়েলির ওপর হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে সেখানে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার সময় দায়িত্বরত অন্যান্য সেনাসদস্যরা ওই রিজার্ভ সেনাকে আটককৃত ব্যক্তির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে নজরদারির নামে ওই ফিলিস্তিনির সঙ্গে হওয়া আচরণের ভিডিওটি সামনে আসার পর আইডিএফ-এর নিয়ম লঙ্ঘন ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা