ঢাকা | বঙ্গাব্দ

সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি ছবির ক্যাপশন:
ad728
  •  অনলাইন ডেস্ক

 

আগামী ২৬ ফেব্রুয়ারি রমজানের মধ্যে জাতীয় সংসদ ভবনে বসতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী এ কথা জানা গেছে।

বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, তবে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তা করা হয়। প্রথম বৈঠকের তারিখ ও সময় রাষ্ট্রপতির আদেশেই নির্ধারিত হয়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশ করা হয় গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে আগামী ১৬ মার্চের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন বসা বাধ্যতামূলক। তবে সংসদ সচিবালয়ের তথ্য বলছে, নির্ধারিত সময়ের আগেই ২৬ ফেব্রুয়ারি অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বিগত ১২টি জাতীয় সংসদের মধ্যে মাত্র তিনটির প্রথম অধিবেশন রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল।

 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বজ্রপাতরে র্পূবাভাস মাঠ র্পযায়ে না পৗেঁছানোয় বাড়ছে প্রাণহানি

বজ্রপাতরে র্পূবাভাস মাঠ র্পযায়ে না পৗেঁছানোয় বাড়ছে প্রাণহানি