ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করছেন শেভরন প্রতিনিধিদল
ad728
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন করপোরেশন-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শেভরনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (BAEC) বিভাগের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম. ওয়াকার উপস্থিত ছিলেন।

এছাড়া আলোচনায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উভয় পক্ষই ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ: জ

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ: জ