জয়নাল আবেদীন যশোরী ও আসাদ মাহমুদ:
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে চলছে সিন্ডিকেট লুটপাট। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বেনামী ঠিকাদারী ব্যবসা পার্সেন্টেজ বাণিজ্য চরম অনিয়ম ও সর্বগ্রাসী দুর্নীতির কারণে ধ্বসে পড়ছে ডিভিশনটির সকল উন্নয়ন কার্যক্রম। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
অনুসন্ধানে জানা যায়, ডিভিশনটির নির্বাহী প্রকৌশলী নিজেই করেন ঠিকাদারী ব্যবসা। এ নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলেও অবৈধ অর্থ ও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি রয়ে গেছেন ধরাছোয়ার বাইরে। তিনি কর্তমান জাতীয়তাবাদী সরকারের সময়েও বেছে বেছে কাজ দিচ্ছেন আওয়ামী ফ্যাসিবাদেও সাথে জড়িত ঠিকাদারদের। অনেক সময়ে তাদের নামে কাজ পাইয়ে দিয়ে নিজেই করেন ঠিকাদারী ব্যবসা। তার পূর্ব পরিচিত রাজশাহীর মেসার্স ব্রাদার্স কনস্ট্রাকশনকে ডেকে এনে ২০২৫-২০২৬ অর্থবছরে একটি লাভজনক কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে এই প্রকৌশলীর বিরুদ্ধে। ১২০৩১৮৩নং ওটিএম টেন্ডার আইডি ব্যবহার করে ১১ কোটি ৬৫ লক্ষ ৫৯ হাজার ৫শ’ ৭৬ দশমিক পাঁচ শুণ্য তিন টাকা চুক্তিমূল্যে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে হাসপাতাল ভবনের অবশিষ্ট কাজ: সিভিল ওয়ার্কস, অভ্যন্তরীণ স্যানিটারি ব্যবস্থা, সীমানা প্রাচীর, সংযোগকারী করিডোর, অভ্যন্তরীণ রাস্তা ও অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ কাজ শিরোনামে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়। অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণসহ বিভিন্ন কাজ শেষ না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে চলতি জুনে বাস্তবায়নকৃত কাজের চেয়ে বিল পাইয়ে দেয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র। একই প্রতিষ্ঠানের অনূকূলে ১৮ কোটি ৬৯ লক্ষ ৯৮ হাজার ৭শ’ ৭৭ দশমিক আট এক এক টাকা চুক্তিমূল্যে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৮টি ১৫-তলা আবাসিক ভবনে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ (সংশোধিত: ৬টি ১৫-তলা ভবনে ৫০৪টি ফ্ল্যাট নির্মাণ) (২য় সংশোধিত)" শীর্ষক প্রকল্পের আওতায় ১২৫০ বর্গফুটের (২টি) ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ নিয়েও ব্যাপক অনিয়ম দুর্নীতি সিডিউল এলাইনমেন্ট ও ডিজাইন বহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে।
১২৪৩৪৬১নং ওটিএম টেন্ডার আইডির মাধ্যমে মডেল মসজিদ প্রকল্পে নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ২০২৫-২০২৬ অর্থবছরে ৯লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা চুক্তিমূল্যে ক্রোকারিজ আইটেম সরবরাহের কাজটি সাবেক ছাত্রলীগ নেতা দীন মোহাম্মাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এস. এ. এন্টারপ্রাইজের নামে পাইয়ে দেন প্রকৌশলী হারুন অর রশিদ। গোপালী দীন মোহাম্মদ পলাতক থাকার সুবাদে দুর্নীতিবাজ লুটেরা নির্বাহী প্রকৌশলী হারুর আর রশিদ নিজেই কাজটি বাস্তাবয়ন করেছেন বলে জানা গেছে।
একই অর্থবছরে ১০৭২০৬৩ নং ওটিএম টেন্ডার আইডি’র মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় পাম্প হাউস, গার্ড শেড, ঘাটলা, ভূগর্ভস্থ জলাধার, হাঁটার পথ (ওয়াকওয়ে), কালভার্ট, কম্পাউন্ড ড্রেন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, তীর সুরক্ষা কাজ, উৎসবের জন্য কুটির বা কটেজ, গাড়ি পার্কিংয়ের স্থান ও প্রধান ফটক নির্মাণ এবং বিদ্যমান জাদুঘর ভবন সংস্কার কাজটি মেসার্স এম এন হুদা কনস্ট্রাকশন লিমিটেড নামক নির্বাহী প্রকৌশলীর পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়া হয়। এ কাজের চুক্তিমূল্য ছিলো ৩১ কোটি ৮৮ লক্ষ ৭০ হাজার টাকা। এই টেন্ডারে বিভিন্ন অঙ্গেও কাজ শেষ না হওয়া সত্ত্বেও ২০২৬ এর জুনে পুরো বিল পাইয়ে দেওয়া হয়েছে মোটা অংকের পার্সেন্টেজের বিনিময়ে। ড্রেন, সীমানা প্রাচীর সংযোগ সড়ক ও ঘাটনা নির্মাণ কাজের নি¤œমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে লোক ও কারুশিল্পের সংশিষ্ট কর্মকর্তাগণ। এছাড়াও এই কাজে রয়েছে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ।
অপরদিকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নির্বাহী প্রকৌশলীর পছন্দের ঠিকাদার হওয়ায় ১৯ লক্ষ ৮১ হাজার ১শ’ ৬৮ দশমিক এক তিন চার টাকা চুক্তিমূল্যে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে গভীর নলকূপ (উববঢ় ঞঁনববিষষ) সরবরাহ ও স্থাপন কাজটি স্থানীয় মেসার্স লিঙ্কার্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালকে পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বঞ্চিত এক ঠিকাদার।
এছাড়াও ইকবাল ব্রাইট জেভি নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া ১১ কোটি ৫০ লক্ষ ১৫ হাজার ২শ’ ৮৬ দশমিক ছয় আট চার টাকা চুক্তিমূল্যে একই অর্থবছরে নারায়ণগঞ্জ নার্সিং কলেজের বেসমেন্ট থেকে ৩য় তলা পর্যন্ত সিভিল, স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ এবং অন্যান্য অবশিষ্ট নির্মাণ কাজ; স্টারলাইট সার্ভিসেস লিমিটেড এবং মেসার্স নাইমা এন্টারপ্রাইজ জেভি নামক প্রতিষ্ঠানের অনুকূলে পাইয়ে দেওয়া ১০ কোটি ৫৩ লক্ষ ৭১ হাজার ৮শ ৩৮ টাকা চুক্তিমূল্যে "দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানাগুলোর প্রশাসনিক ও ব্যারাক ভবন নির্মাণ" প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলায় আড়াইহাজার থানা ভবন নির্মাণ কাজ এবং চট্টগ্রামের ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স (এনসিবি) এর অনুকূলে কার্যাদেশ পাইয়ে দেওয়া ৩৯ লক্ষ ৪৩ হাজার ৯শ’ ৯৫ টাকা চুক্তিমূল্যে "জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত" শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ রেকর্ড রুমের মেরামত ও সংস্কার কাজ দুটি নিয়ে ব্যাপক জালিয়াতি ও কারসাজির অভিযোগ করেছেন বঞ্চিত প্রতারিত কতিপয় সাধারণ ঠিকাদার। এভাবে ডিভিশনের আওতায় বিভিন্ন উন্নয়ন নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ কাজগুলো নিয়ে লুটপাটের হাট বসিয়েছেন এই নির্বাহী প্রকৌশলী। তিনি ইতোপূর্বে স্বৈরাচার আ’লীগ সরকারের সময়ে রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থেকেও প্রকৌশলগত বিবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিলো।
অপরদিকে, ২০২৫-১০২৬ অর্থবছরে কোটেশনে বিভিন্ন কাজের বাস্তবায়ন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা লোপাট করেছেন প্রকৌশলী হারুন আর রশিদ। ওই অর্থবছরের এপিপি’র লিষ্ট ঘেঁটে ১৭টি আরএফকিউ (১টি ১ লক্ষ ৯৪ হাজার টাকা ও বাকীগুলো ৩ লক্ষ টাকা করে) পাওয়া গেলেও ইজিপিতে ১২টি আরএফকিউ টেন্ডার পাওয়া গেছে। আরএফকিউ টেন্ডার আইডি নং ১২৮৭৯৯২, প্যাকেজ এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/আর-৩১, দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ (উপ-খাত: নারায়ণগঞ্জ কারাগারের বিভিন্ন ব্যারাক ভবনে নিত্যপ্রয়োজনীয় সংযোজন, ছোটখাটো মেরামত ও জরুরি কাজ।) চুক্তিমূল্য ২৯৯২৯৯.৪৪০ টাকা, কাজ পাইযে দেওয়া হয় মেসার্স পদ্মা কনস্ট্রাকশনকে; আরএফকিউ টেন্ডার আইডি নং ১২৮৮১৫২, প্যাকেজ-এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/আর-৬২ এর মাধ্যমে দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ (উপ-খাত: সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, খানপুর, নারায়ণগঞ্জ-এ নিত্যপ্রয়োজনীয় সংযোজন, ছোটখাটো মেরামত ও জরুরি কাজ।) মেসার্স ইভা বিল্ডার্স, চুক্তিমূল্য-১৯২৯১৫.৫৬৮টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং: ১২৩৩২৮৮, প্যাকেজ- এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০১/আর-৬১ এর মাধ্যমে নারায়ণগঞ্জের বন্দর ফায়ার সার্ভিসের আবাসিক ও ব্যারাক ভবনের স্যানিটারি ফিটিংস মেরামত ও সংস্কার কাজটি মেসার্স মাতৃছায়া কনস্ট্রাকশনকে পাইয়ে দেওয়া হয়। এর চুক্তিদমূল্য ছিলো-২৯৮৯৮০.৯৫০ টাকা: আরএফকিউ টেন্ডার আইডি নং: ১২২২১৮৭, প্যাকেজ নং- এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০১/আর-৫৭ এর মাধ্যমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক এলাকার আবর্জনা অপসারণের কাজটিও মেসার্স ইভা বিল্ডার্সকে দেওয়া হয়। এর চুক্তিমূল্য হচ্ছে- ২৯৮৯৪০.৫১০টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং: ১২২০৩৫২, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০১/আর-৫৪ ¦ওে মাধ্যমে নারায়ণগঞ্জের মীর জুমলা চতুর্থ শ্রেণির কোয়ার্টারের সিভিল ও স্যানিটারি মেরামত ও সংস্কার কাজটি মেসার্স পদ্মা কনস্ট্রাকশনকে পাইয়ে দেওয়া হয়। এর চুক্তিমূল্য- ২৯৮৯৮৩.৫৩০ টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং: ১২২২১৮০, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০১/আর-৫৬ এর মাধ্যমে নারায়ণগঞ্জ ই/এম সাব-ডিভিশন প্রাঙ্গণে অবস্থিত আবাসিক ভবনের স্যানিটারি ফিটিং স্থাপন ও অন্যান্য আনুষাঙ্গিক কাজসহ অফিস ভবন মেরামত কাজটি মেসার্স পদ্মা কনস্ট্রাকশন এর অনুকূলে পাইয়ে দেওয়া হয়। এর চুক্তিমূল্য ছিলো- ২৯৮৮৯১.৬১০ টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং ১২০৮৯৮৯, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/আর-০৪, এর মাধ্যমে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর বাসভবনে ডেঙ্গু মশা প্রতিরোধে অভ্যন্তরীণ ড্রেন অ্যাপ্রন সংস্কার, সেপটিক ট্যাংক, সোক-ওয়েল ও পিট পরিষ্কার এবং আবর্জনা অপসারণের কাজটি মেসার্স মাতৃছায়া কনস্ট্রাকশন, চুক্তিমূল্য-২৯৯০১৬.২২০টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং ১২০৮৯৯১, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/আর-২৭ এর মাধ্যমে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বাসভবন চত্বরে অভ্যন্তরীণ ড্রেন অ্যাপ্রন সংস্কার, সেপটিক ট্যাংক, সোক-ওয়েল ও পিট পরিষ্কার এবং আবর্জনা অপসারণের কাজটি মেসার্স মাতৃছায়া কনস্ট্রাকশনকে পাইয়ে দেওয়া হয়। এর চুক্তিমূল্য হচ্ছে-২৯৮৭৪৯.৩৭৬ টাকা। আরএফকিউ টেন্ডার আইডি নং ১২১৪০৬৯, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/আর-৫৩ ব্যবহার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসকদের আবাসনে সিভিল ও স্যানিটারি মেরামত কাজটি মেসার্স এস.এন. ট্রেডার্সকে পাইয়ে দেওয়া হয়। চুক্তিমূল্য ২৯৮৭০০.৪৫৫টাকা। আরএফকিউ টেন্ডার আইডি নং ১২১৪০৯০, প্যাকেজ- এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-২/এনআর-০৬ এর মাধ্যমে ডেঙ্গু মশা প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভ্যন্তরীণ ড্রেনের অ্যাপ্রন সংস্কার, সেপটিক ট্যাংক ও সোক-ওয়েল (ংড়পশ-বিষষ) মেরামত, পিট পরিষ্কার এবং আবর্জনা অপসারণের কাজটি মেসার্স ইভা বিল্ডার্স এর নামে পাইয়ে দেওয়া হয়। এর চুক্তিমূল্য- ২৯৮৯৮৯.৮৮০ টাকা। আরএফকিউ টেন্ডার আইডি ১২০৭৪০৭, প্যাকেজ নং এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০১/আর-২১ এর মাধ্যমে নারায়ণগঞ্জের মীর জুমলা কোয়ার্টার্স এলাকায় মশা প্রতিরোধের লক্ষ্যে জঙ্গল, ড্রেন, অ্যাপ্রন, সেপটিক ট্যাংক ও সোক-ওয়েল পিট পরিষ্কার করন কাটি এন. ইসলাম ট্রেডার্সকে, চুক্তিমূল্য- ২৯৫২২৭.৭২০ টাকা; আরএফকিউ টেন্ডার আইডি নং ১২০৭৩১৩, প্যাকেজ এনপিডব্লিউডি/২৫-২৬/এসডি-০২/এনআর-১৪ ব্যবহার করে নারায়ণগঞ্জের মীর জুমলায় অবস্থিত 'এ' (অ) ও 'সি' (ঈ) টাইপ কোয়ার্টারে ডেঙ্গু মশা প্রতিরোধে অভ্যন্তরীণ ড্রেন অ্যাপ্রন, সেপটিক ট্যাংক ও সোক-ওয়েল পিট পরিষ্কার এবং আবর্জনা অপসারণ কাজটি কুড়ে ঘরকে পাইয়ে দেওয়া হয়। এ কাজের চুক্তিমূল্য হচ্ছে- ২৯৮১১১.৯০৪ টাকা। এ কাজগুলো বেশীরভাগ ক্ষেত্রেই কোন কাজ না করে পুরো বরাদ্দ নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের নেতৃত্বে ভাগ-বাটোয়ারা করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। পাশাপাশি তার বিরুদ্ধে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ফ্যাসিবাদী কর্মকান্ডে জড়িত থাকা. স্বৈরাচার আ’লীগের ঠিকাদারদের আর্থিকভাবে পূণঃবাসন করাসহ বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
বিষয়গুলো নিয়ে প্রকৌশলী হারুন আর রশিদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করে ও হোয়াটস্অ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)