ঢাকা | বঙ্গাব্দ

আইটিইটির ১৫তম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
আইটিইটির ১৫তম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
মো:রাছেল, ঢাকা: 
উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ-এর ১৫তম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, প্রকৌশলী এবং দেশের বস্ত্রশিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (AEB)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলু। 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার এ.টি.এম. শামসু উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটি-বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইটিইটির মহাসচিব ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন। পরে ১৫তম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অগ্রযাত্রা ও কার্যক্রম তুলে ধরে ‘এ জার্নি অব প্রগ্রেস’ শীর্ষক একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন এবং নতুন কমিটির সদস্যদের হাতে স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আইটিইটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুমায়েল মুহাম্মদ মালিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল TIE–ITET Textile Innovation Expo নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন। বস্ত্রপ্রযুক্তি, উদ্ভাবন এবং শিল্পখাতের অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকা ও সম্ভাবনার বিভিন্ন দিক এতে তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের বস্ত্র ও পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে টেক্সটাইল প্রকৌশলীদের দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে আইটিইটি বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



শেয়ার করুন:
কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে