ঢাকা | বঙ্গাব্দ

অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে: জামায়াত আমির ছবির ক্যাপশন: অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে: জামায়াত আমির। ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক:

অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশীয় সংস্কৃতির চর্চার কমতির কারণে জাতির ওপর অপসংস্কৃতি চেপে বসেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, প্রতিটি জাতির সংস্কৃতি থাকে। আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি। অপসংস্কৃতি ঢুকে গিয়েছে আমাদের সংস্কৃতিতে। সুস্থ সংস্কৃতির বিকাশ যদি উপযুক্তভাবে করা যায়, তখন একটি জাতির সুস্থ সংস্কৃতির পরিসর তৈরি হয়। সেই সংস্কৃতি হচ্ছে জ্ঞানের মেলবন্ধন। এর আগে, রমনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, জাতি এখন চরম চারিত্রিক মূলধনের সংকটে রয়েছে। এ থেকে উত্তরণে মহানবী (সা.) এর জীবনবোধ অনুসরণ করতে হবে। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স