বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সেবাশ্রম প্রাঙ্গণে ভক্তবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন কমিটি গঠন করা হয়।
ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে তুষার কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক হিসেবে মৃণাল চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক রিপন কান্তি গুণ ও ইমন রায় এর নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।