ঢাকা | বঙ্গাব্দ

গণপূর্ত ই/এম এসডিই শামসুল আরেফিন অপ্রতিরোধ্য!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
গণপূর্ত ই/এম এসডিই শামসুল আরেফিন অপ্রতিরোধ্য! ছবির ক্যাপশন: চাকরিজীবনের প্রায় পুরো সময়ই ঘুরফিরে ঢাকায়। বেনামী ঠিকাদারী ব্যবসাসহ বিবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ। চাকরির সল্প সময়ে নামে-বেনামে অগাধ ধন-সম্পদের মালিক
ad728
জয়নাল আবেদীন যশোরী: 
প্রকৌশলী শামসুল আরেফীন। বর্তমানে গণপূর্ত ই/এম বিভাগ-৪ এর অধীনে ই/এম উপবিভাগ-৮ এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই)। ফ্যসিবাদের প্রেতাত্মা গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল শাখার এই এসডিই মো. শামসুল আরেফিনের পদায়ন ও অনিয়ম দুর্নীতি বিষয়ক কর্মকান্ড ঘিরে ডিপার্টমেন্টসহ বিভিন্ন পর্যায়ে নানা ধরণের আলোচনা-সমালোচনা চাউর হয়ে উঠেছে। স্বৈরাচারী ক্ষমতার অপব্যবহার, আওয়ামী ঠিকাদারদের নিয়ে স্বনামে-বেনামে ঠিকাদারি পরিচালনা, অর্থ আত্মসাৎ এবং ঘুষ লেনদেনের মাধ্যমে বারবার নিজের অবস্থান ঢাকায় টিকিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে তাকে কুমিল্লায় বদলি করা হলেও, মাত্র দেড় বছরের মাথায় তিনি পুনরায় ঢাকার একই প্রভাবশালী পদে ফিরে আসেন। এসব অভিযোগের পাশাপাশি তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।
অনুসন্ধানে আরো জানা যায়, আ’লীগ সরকারের সময়ে গণপূর্ত ই/এম ডিভিশন-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফিনের প্রভাব বিস্তারের অভিযোগ সবচেয়ে বেশি সামনে আসে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি ওই ডিভিশনের বিটিভি মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ বহু উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। প্রকল্পের প্রাক্কলন বা এস্টিমেট তৈরি থেকে শুরু করে কাজের তদারকি ও চূড়ান্ত বিল অনুমোদনের প্রতিটি ধাপেই তার একক আধিপত্য ছিল বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ঠিকাদারদের অনেকেই। সে সময়ে ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট তৈরী করে বেনামী ঠিকাদারীর মাধ্যমে বরাদ্দে কয়েক কোটি টাকা লোপাট করেন উর্দ্ধতনদের যোগসাজশে। নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারদের উপড়ে প্রভাব বিস্তার করতেন তিনি। আ’লীগ সরকারের শেষদিকে তিনি প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে পোস্টিং বাগিয়ে নেন ই/এম উপবিভাগ-৮ এ। ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে তাকে ই/এম উপবিভাগ-৩ এ বলী করা হয় দেড় বছরের মাথায়। ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে তিনি ধানমন্ডি কলেজ রোডে ছাত্রলীগ যুবলীগের সাথে মিশে স্বৈরাচার বিরোধী আন্দোলন দমাতে রাস্তায় থেকে নেতৃত্ব দেওয়াসহ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে। ওই সময়ে অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরকে কথিত শান্তি মিছিলের নামে স্বৈরাচার সরকারের পক্ষে মিছিল-মিটিং প্রতিবাদ সভা করতে বাধ্য করতেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তীতে। ফ্যাসিবাদ পরবর্তীতের তিনি অবৈধ অর্থৈর বিনিময়ে নিজের পদ ধরে রাখেন সেখানে। সময়ের পরিবর্তনে রাজনৈতিক জার্সি পরিত্যাগ করে গৃহাায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের উপড়ে পুনরায় ছড়ি ঘুরিয়ে আসছেন তিনি। এরই ফলশ্রুতিতে কথিত লটারির নামে গণপূর্ত ই/এম এর একটি চিহ্নিত দুর্নীতিবাজ সিন্ডিকেটকে ম্যানেজ করে কথিত লটারির নামে পুনরায় ই/এম ৮নং সাবডিভিশনে পোস্টিং বাগিয়ে নিয়ে পূর্বের ন্যায় অনিয়ম দুর্নীতি আর লুটপাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডসহ বিবিধ অসামাজিক কর্মকান্ডোর অভিযোগ রয়েছে।     
অপরদিকে ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬ থাকতে বিল ছাড়ের বিভিন্ন ধাপে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো তাকে। দাবিমুক্ত অর্থ বা কমিশন না পেলে নথিপত্রে নানা জটিলতা তৈরি করে বিল আটকে রাখতেন তিনি। এ বিষয়ে এক ঠিকাদার বলেন, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত, তাই অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’ অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরবর্তীতে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’
এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনিক নীতি অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির বিধান রয়েছে। তবে শামসুল আরেফিন কর্মজীবনের সিংহভাগ সময়ই বিভিন্ন কৌশলে ঢাকায় কাটিয়েছেন। জুলাই আন্দোলনের পর প্রশাসনে স্বচ্ছতা ফেরানোর অংশ হিসেবে তাকে কুমিল্লায় বদলি করা হলেও মাত্র দেড় বছরের মাথায় তিনি আবার ঢাকার একই অফিসে সমমানের পদে ফিরে আসেন।
গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ মহলে আলোচনা রয়েছে যে, রাজনৈতিক পালাবদল ঘটলেও একটি শক্তিশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে তিনি বারবার নিজের অবস্থান সুরক্ষিত করেছেন। 
শামসুল আরেফিনের বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জনের তথ্যও সামনে এসেছে। সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকা এবং বিকাশমান আবাসন প্রকল্পে তার ও তার নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকুরির বেতনের সঙ্গে এসব স্থাবর সম্পত্তির মালিকানার বিস্তর ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকৌশলী শামসুল আরেফিনের বিরুদ্ধে স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ কমিশনের হাতে রয়েছে। অভিযোগটি আমলে নিয়ে ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তলব করা হচ্ছে। 
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। মো. শামসুল আরেফিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, আমরা আইন প্রয়োাগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য প্রকৌশলী শামসুল আরেফিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)



শেয়ার করুন:
কমেন্ট বক্স