ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদ নেতার দখলে ইইডি ঢাকা মেট্রো!

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বঙ্গবন্ধু পরিষদ নেতার দখলে ইইডি ঢাকা মেট্রো! ছবির ক্যাপশন:
ad728
বিশেষ প্রতিবেদক:
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা মোজাহিদুল ইসলাম আলিফের লুটপাটের কবলে পড়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো জোন। গুরুত্বপূর্ণ এই জোনে তার পোষ্টিং নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইইডি প্রকৌশলীদের বিভিন্ন ফোরামে চলছে তীব্র সমালোচনা। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে সাভার থেকে ঢাকার এই গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের এক সময়ের দাপুটে এই নেতার পদায়নকে ঘিরে উঠেছে কোটি টাকার লেনদেন ও গোপণ টেন্ডার বাণিজ্যের গুরুতর অভিযোগ।
অভিযোগের রয়েছে, বর্তমানে আগারগাঁওয়ে ইইডি’র নতুন প্রধান কার্যালয় নির্মাণ কাজের জন্য ১০০ কোটি টাকার একটি দরপত্র মূল্যায়নের কাজ চলমান ছিলো ওই সময়ে। সংশ্লিষ্টদের দাবি, আওয়ামী ঘনিষ্ঠ একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই বিশাল অংকের টাকার কাজ পাইয়ে দিতেই আলিফকে সাভার থেকে ঢাকায় আনা হয়েছে। অভিযোগ উঠেছে, এই পদায়ন নিশ্চিত করতে নেপথ্যে লেনদেন হয়েছে প্রায় ২কোটি টাকা।
অনুসন্ধানে আরো জানা যায়, সহকারী প্রকৌশলী থাকাকালীন মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে একাধিক অনিয়মের কারণে বিভাগীয় মামলা করা হয়েছিল। তবে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের প্রভাব খাটিয়ে তৎকালীন স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে তিনি বার বার পার পেয়ে যান। শুধু তাই নয়, শাস্তির বদলে তাঁকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়। গত ৫ আগস্টের পর বঙ্গবন্ধু পরিষদের শীর্ষ নেতাদের ওএসডি করা হলেও আলিফের ক্ষেত্রে ‘রহস্যজনক’ নমনীয়তা দেখানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ কর্মকর্তারা।
সাভারে এডভান্স বিলের পাহাড়: সাভার জোনে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম: আরবি বিশ্ববিদ্যালয় প্রকল্প: কাজ শেষ হওয়ার আগেই প্রায় ৩০ কোটি টাকার অগ্রিম বিল তুলে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সাভারের অন্যান্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অসম্পূর্ণ কাজের বিপরীতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ছাড় দেখিয়ে বিল পাইয়ে দিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, প্রকৌশলী আলিফের নেতৃত্বে এই সিন্ডিকেটটি বর্তমানে ইইডি’র বড় বড় টেন্ডার, অর্থ বরাদ্দ ও ছাড়করণ, পোষ্টিং পদোন্নতিসহ সবকিছু নিয়ন্ত্রণ করছে। যারা তাদের দুর্নীতির প্রতিবাদ করছেন, তাদেরকে অপমান অপদস্থ করাসহ বিভিন্নভাবে কোনঠাসা করে রাখা হয়েছে। ফলে বিএনপি ও জামাতপন্থী হিসেবে পরিচিত অসংখ্য প্রকৌশলী এবং সাধারণ কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এই ক্ষোভ ও উত্তেজনার কারণে স্বৈরাচারের দোসর প্রকৌশলী আলিফসহ তার সিন্ডিকেটের রাঘববোয়ালদের কেউ কেউ শারীরিক ভাবে লাঞ্ছিত হলে তার দায়ভার বর্তমান ইইডি প্রশানকেই বহন করতে হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন প্রকৌশলী হুসিয়ারী ব্যক্ত করেন।
সাভারে থাকতে স্থানীয় জনতা এই প্রকৌশলীর বেপরোয়া অনিয়ম দুর্নীতি ও লাগাতার লুটপাটের বিরুদ্ধে মিছিল-মিটিং করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সাভার জোনের এক কর্মকর্তা। তিনি আরো জানান, অল্পকিছু দিনের জন্য প্রকৌশলী আলিফ মানিকগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থেকে পাতানো টেন্ডারের মাধ্যমে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে তাদেরকে আর্থিকভাবে পূণঃবাসন করেছেন। ওই কর্মকর্তা আরো বলেন, ঢাকা জোনে (সাভারে) মার্চ ২০২৪ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২বছরের দায়িত্ব পালনের সময়ে প্রকৌশলী আলিফ বিধিবহভর্িূত উপায়ে প্রায় সকল কাজ ওটিএম পদ্ধতিতে টেন্ডার করিয়ে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন। ২৪ এর জুলাই আন্দোলনে এই কর্মকর্তা প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ছাত্রলীগ যুবলীগ কর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন আন্দোলনরত সাধারণ ছাত্রজনতার ওপরে। ফলে সাভাবে কয়েক ডজন ছাত্রজনতা নিহত হয় ওই কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে। 
বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফের মুঠোফোনে একাধিকবার কল করেও কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি।  (ক্রমশঃ) 



শেয়ার করুন:
কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা