উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো: সাজেদুল ইসলাম । সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ সাহা। আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।