ঢাকা | বঙ্গাব্দ

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ ছবির ক্যাপশন:
ad728

 স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর গুলশান- এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আদেশ দেন। 

এদিন দুদকের সহকারী পরিচালক কে এম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন।

আবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোন টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ৫বি (পুরাতন), বর্তমানে- ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান-, ঢাকা- ১২১২ এর দখল বুঝে নেন।

আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের অনুকূলে গুরুতর অনিয়মের কারণে ফ্ল্যাটটি হস্তান্তরযোগ্য ছিলো না। তা জানা সত্ত্বেও টিউলিপ সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হওয়ায় তাদের দলীয় প্রভাবিত রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে রাজউকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে আমমোক্তার অনুমোদনপূর্বক ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেওয়া নেওয়ার মাধ্যমে অপরাধজনক যড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাট বিনামূল্যে গ্রহণ করায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের আগেই আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি আলামত বিনষ্ট করার চেষ্টা করছেন। তাই তাকে গ্রেপ্তার করা প্রয়োজন।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী