জয়নাল আবেদীন যশোরী ও জামাল হোসেন:
গণপূর্ত অধিদপ্তরে নব্য মাফিয়া ডন হিসাবে আবির্ভূত হয়েছেন প্রকৌশলী আবু নাসের চৌধুরী। এনআইডি নং ১৯৭৩২৬৯৯০২৫০০০০১৫। বর্তমান আবাস পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা। তিনি হৃদয়ে আ’লীগ মননে বঙ্গবন্ধু ধারণ করলেও সময়ের পরিবর্তনে জার্সি ত্যাগ করে ভোল পাল্টে জাতীয়তাবাদের ঝান্ডা বহনকারী হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন বিভিন্ন মহলে। অথচ স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী মন্ত্রী এমপিদের পদ লেহন করে তৈল ক্ষেত্রবিশেষ ঘি মালিশ করে তৃপ্তির ঢেকুর তুলে সম্পদ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে উন্নয়নমূলক কাজগুলোতে আওয়ামী ঠিকাদারদের নিয়ে লুটপাটের হোলি খেলে পশ্চিম নাখাল পাড়ায় বিলাশবহুল স্টুডিও এপার্টমেন্ট, আজিমপুরে ফ্ল্যাট, রংপুরে দৃস্টিনন্দন বাড়িসহ নামে-বেনামে প্রায় অর্ধশত কোটি টাকার সহায়-সম্পদের মালিক। উত্তরাধিকার সূত্রে পাওয়া অনিয়ম দুর্নীতি আর লুটপাটের ধারাতে নতুনত্ব এনে অনৈতিক কর্মকান্ডে নিজের বাপ-চাচাকে অনেক আগেই ছাড়িয়ে হয়ে গেছেন আধুনিক বর্গি। তথ্য সংশ্লিস্ট নির্ভরযোগ্য সূত্রের।
দুনীতির মাস্টারমাইন্ড ফ্যাসিবাদের দোসর পতিত স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ডানহাত বর্তমানে গণপুর্ত অধিদপ্তরের ২টি পদে দ্বায়িত্বে থেকে ঘুষ দুনীতি কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন নব্য ‘ঘুষ হানাদার’ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী। দুর্নীতির রেকর্ড সৃষ্টিকারী গণপুর্ত অধিদপ্তরের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা এখন হানাদার বর্গিরুপে বনে গেছেন বিএনপিপন্থী। এটা যেন আরব্যরজনীর উপন্যাসের এক আলাদ্দিনের প্রদীপ।
বিগত ২৮ শে সেপ্টেম্বর ২০২৬ তাঁরিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা -৭ এর উপ সচিব, মোঃ আবু নাসেরের স্বাক্ষরিত এক পত্রে গণপূর্ত সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ( সিভিল) চলতি দায়িত্ব দেওয়া হয় তাকে। এর পর তাকে আর পিছনেূ ফিরে তাকাতে হয়নি। সহকর্মীকে ল্যাং মেরে ফেলে দিয়ে তিনি এখন ঢাকা গণপূর্ত সার্কেল-১ ও ২ এর লুটপাটের অধিপতি। এই সার্কেলদুটোর অধীনে আটটি গুরুত্বপূর্ণ ডিভিশন রয়েছে। আর ওই সকল ডিভিশনগুলোতে গণপূর্ত অধিদপ্তরের এপিপি বাজেটের প্রায় ৫০% বরাদ্দের কাজ হয়। ডিভিশনগুলোর প্রতিটি এস্টিমেট পাশে বরাদ্দের ৪% হিসাব করে নগদ ঘুষ নিয়ে এস্টিমেট পাশ করেন। এছাড়া অধিনস্থ সহকারী প্রকৌশলী (সার্কেল স্টাফ অফিসার) ও উপসহকারী প্রকৌশলী (সার্কেল এস্টিমেটর) এর মাধ্যমে এস্টিমেট কাটাছেড়ার ভয় দেখিয়ে অধিনস্থদের মাধ্যমে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের ভ্যারিয়েশন সিএস আনুমোদন ও সারপ্রাইজ ভিজিটের নামে বিভিন্ন ধরণের ভুল-ভ্রান্তি বের করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত।
আরও পড়তে পারেন: প্রকৌশলী আবু নাসেরের কবলে গণপূর্ত অধিদপ্তর
জানা গেছে, গণপুর্ত অধিদপ্তরের ঢাকা সার্কেল- ২ এর দুনীতিবাজ, তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর, অনৈতিক সুবিধা সহ বিভিন্ন মাধ্যমে কমিশন বাণিজ্যর কারণে হিমশিম খাচ্ছেন তার অধিনে কাজ করা কর্মকর্তা ও সাধারণ ঠিকাদারা। বেপরোয়া পার্সেন্টেজ বাণিজ্যের কারণে অতিষ্ঠ হয়ে পরেছেন গণপুর্ত অধিদপ্তরের সার্কেল -২ এর সাধারণ ঠিকাদারগণ।
স্বৈরাচার লীগ সরকারের সময়ে তেজগাঁও গণপুর্ত সম্পদ বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালিন বঙ্গবন্ধু কর্নার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ কোটি টাকা। সেখানে আবার পুর্ত মসজিদের নির্মাণ কাজের দরপত্রের মাধ্যমে গোপন দর প্রদান করে এ এইচ এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠানকে এককভাবে কার্যাদেয় প্রদানের মাধ্যমে কয়েক কোটি টাকা কমিশন বাণিজ্য করে ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক আকরাম হোসেন এর নিকট থেকে। এছাড়া কাজের বিল পরিশোধের বিপরীতে অগ্রীম ৫ থেকে .১০% হারে কমিশন বাণিজ্য করেছিলেন। ওই সময়ে নির্মাণাধীন মসজিদে সিডিউল বহির্ভূত নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে সাবেক প্রধান প্রকৌশলীর দপ্তরে এলাকাবাসী লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি শুধুমাত্র লীগের দোসর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর দাপটের কারণে।
একাধিক সুত্রে আরও জানা জায়, এলেন বাড়ী সম্পদ বিভাগের অধিনে বড় একটি পুকুর আছে। সেই পুকুর থেকে রাতের আধারে মাছ চুরী করতেও পিছপা হয়নী ঘুষখোর দুর্নীতিপরায়ন লীগের দোসর আবু নাসের চৌধুরী। সুত্র মতে, গণপুর্ত উর্দ্ধতন কর্মকর্তাদের অফিসিয়াল অনুমতি ছাড়া সাবেক নিবাহী প্রকৌশলী আবু নাসের চৌধুরীর যোগসাজশে এলেন বাড়ীর পুকুরের পানি সেচের কাজ নিয়ে মাছ চুরি করেন বিগত ফেব্রুয়ারি ২০২৪ সালে। রাজধানীর এলেনবাড়ী গণপূর্ত অধিদপ্তরের পুকুরের মাছ চুরি করে বিক্রি করে দিয়েছিল তৎকালিন বিএনপিপন্থী একজন ঠিকাদার। তিনি পানি সেচে পুকুর থেকে প্রায় ১০ থেকে ১৫ মন মাছ ধরে নিয়ে গেছেন বলে নির্ভরযোগ্য্র সুত্রে জানা যায়। রাতের আঁধারে নিরাপত্তা কর্মীরা ঘটনা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও নিবাহী প্রকৌশলী আবু নাসের ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হ্রহণ করেননি। কারণ নিবাহী প্রকৌশলী আবু নাসের চৌধুরীর নির্দেশনায় পুকুরের মাছ ধরে তা বাজারে বিক্রি করা হয়।
অন্য দিকে, ঢাকা গনপুর্ত সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিজেকে নতুন রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে দাপিয়ে বেড়িয়েছেন গণপুর্ত অধিদপ্তরের কর্মরত কর্মকর্তাদের নিকট। দুনীতির আবারও কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তাঁর নেতৃত্বে চলছে হরিলুট। তার গড়ে তোলা সিন্ডিকেট বাহিনী দিয়ে চলছে কমিশন বাণিজ্য। গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর তার আত্মীয়তার পরিচয়ের সূত্র ধরে সচিবালয়ে বিশেষ প্রভাব বিস্তার করেছিলে তত্ত্¡াবধায়ক প্রকৌশলী আবু নাসেরর। ঢাকার কিছু ঠিকাদারকে নিয়ে শক্তিশালী একটি গ্রুপ গড়ে তুলেছেন গণপুর্ত অধিদপ্তরের আবু নাসের। ওই গ্রুপকে কাজ পাইয়ে দিতে বিভিন্ন ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের ওপর ফোনে ও সরাসরি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই দুর্নীতিবাজ লুটেরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেপরোয়া ঘুষ বাণিজ্যের কারণে গণপূর্ত অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী বদলির নামে হয়রানি ও কোটি টাকা ঘুষ বাণিজ্যের জলসা তৈরীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অদম্য লুটপাট ও বেপরোয়া ঘুষ বাণিজ্যের কাছে অসহায় হয়ে পরেছেন গণপুর্ত অধিদপ্তরের কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীগণ। (ক্রমশঃ)