রুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। এমন তথ্য দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে কাজেম জালালি বলেছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”
ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ আছে- তা অবশ্য বলেননি কাজেম জালালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধের পক্ষে- তারা ব্যতীত অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।