ঢাকা | বঙ্গাব্দ

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ছবির ক্যাপশন:
ad728
  •  নিজস্ব প্রতিবেদক:

    আজ (রোববার) দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ঝড়ের পূর্বাভাস থাকা অঞ্চলগুলো হলো- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের