ঢাকা | বঙ্গাব্দ

তেজগাঁও রেজিস্ট্র অফিসে চাঁদাবাজি নিয়ে মারামরি॥ থানায় মামল!

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
তেজগাঁও রেজিস্ট্র অফিসে চাঁদাবাজি নিয়ে মারামরি॥ থানায় মামল! ছবির ক্যাপশন:
ad728

সুমি রহমান॥ তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চাঁদা দাবীকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মামলা দায়েরের খবর পাওয়া গেছে। 
জানা গেছে, রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের গুলশান সাবরেজিস্ট্রার অফিসের নকলনবিশ মাহবুব আলম এর কাছে চাঁদা দাবি করা হয়।  চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গুরুতর জখম করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় (১) গিয়াস উদ্দিন, (২) বাদল মিয়া, একই অফিসে নকল নবিশ, (৩) বাবু ওরফে ভূচকি বাবু, তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসের সিকউরিটি গার্ড, (৪) মোহাম্মদ শাহীন আলম, সদর সাবরেজিস্ট্রার অফিসে নকল নবিশ, (৫) মোহাম্মদ আকিব হোসেন ও আওলাদ হোসেন মোহাম্মদপুর সাবরেজিস্ট্রার অফিসে নকলনবিশ  (৭) মোহাম্মদ কাশেম দলিল লেখক ছাড়াও চার/পাঁচ জনকে অজ্ঞাত আসামী করে মাহবুব আলম এর স্ত্রী নাসরিন আক্তার তেজগাঁও শিল্প অঞ্চল থানায় বাদী হয়ে চাঁদাবাজীর মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার (১০) ৩, ২০২৬, আইনের ধারা ৩২৩/৩৮৫/৫০৬/১১৪ ঃযব ঢ়বহধষ পড়ফব ১৮৬০ চাদা দাবি সংক্রান্ত।  অভিযোগে বলা হয় গুলশান  সাবরেজিস্ট্রার অফিসের নকলনবিশ মাহবুব আলম বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবীশ আসেসিয়েশন গুলশান অফিস পরিচালনা কমিটি ২০২৫ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর থেকেই উক্ত আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৮/০২/২০২৬ তার অফিসের সামনে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও কমিটি পরিচালনা থেকে তাকে (মাহবুব আলম) বিরত থাকতে শাসিয়ে যায়। তা না হলে প্রাণাশের হুমকি দিয়ে ১নং আসামী পিস্তল ঠেকিয়ে ধরে অন্যান্য আসামীরা মাহবুব আলমকে এলোপাথাড়ি মারধর করতে থাকে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 
অনুসন্ধানে আরো জানা যায়, বিগত আওয়ামী সরকারের সময় স্থানীয় আওয়ামী যুবলীগ নেতার ছত্রছায়ায় তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিস দাপিয়ে বেড়াতো এই সব আওয়ামী সন্ত্রাসীরা। যা ততকালীন আওয়ামী যুবলীগ নেতা নুর হোসেন লেদুর সাথে পোস্টারে ছবিই তার প্রমাণ করে। আওয়ামী সরকার পালিয়ে গেলেও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বহালতবিয়তে রাজত্ব কায়েম করছে স্বৈরাচার/ফ্যাসিবাদের দোসররা। এদের পেছনে রয়েছে বিশাল অদৃশ্য সিন্ডিকেট। যার কারণে মামলা হলেও পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারছে না। আসামীরা কোর্ট থেকে জামিন নিয়ে আবারও সেই আগের মতো অপরাধের সা¤্রাজ্য কায়েম করে যাচ্ছে। এদের বিরুদ্ধে শুধুই চাঁদাবাজি অভিযোগ ছাড়াও রয়েছে নাল জমিকে খাল, ভিটা জমিকে নাল করার অভিযোগ সহ দলিল নয়ছয় করা। 
এই মামলার বিষয় জানতে চাইলে তেজগাঁও শিল্প অঞ্চল থানার এস,আই আবু ঈশা বলেন, সব আসামী কোর্ট থেকে জামিনে নিয়ে এসেছে। তবে পুলিশ তৎপর রয়েছে  এবং উক্ত ঘটনা তদন্তে কাজ চলছে। (ক্রমশঃ)



শেয়ার করুন:
কমেন্ট বক্স