ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জ গণপূর্তের প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
সিরাজগঞ্জ গণপূর্তের প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক:
 সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১০ জুন ২০২৬ইং তারিখে জাতীয় সাপ্তাহিক “বাঙালি সংবাদ’ পত্রিকার নির্বাহী সম্পাদক আসাদ মাহমুদ বাদী হয়ে ওই অভিযোগ দায়ের করেন। 
আসাদ মাহমুদ গত ১৪ জানুয়ারী ২০২৬ইং তারিখে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের কাছে তথ্যাধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন ক’ ফরমে আবেদন করেন। সেখানে ওই দপ্তরের টেন্ডার আইডিনং ১১৭৩৮৫০ এর কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের সিমিলার ন্যাচার অব ওয়ার্ক সার্টিফিকেঁসহ আরো ২১টি টেন্ডার আইডি’র দরপত্র বিজ্ঞাপণ যে সকল পত্রিকায় প্রকাশিত হয়েছে, ওই সকল পত্রিকার বিজ্ঞাপণ কাটিংয়ের ফটোকপি চাওয়া হয়েছিলো। আবেদনের পরবতী সপ্তাহে ওই নির্বাহী প্রকৌশলী তথ্য দিবেন এম প্রতিশ্রুতি দিয়ে পত্রিকার সম্পাদকের সাথে কথা বলে ফোনে এক সপ্তাহ সময় চেয়ে নেন। কিন্তু তথ্যাধিকার আইনের প্রতি তিনি ন্যূনতম শ্রদ্ধাবোধ না দেখিয়ে পরবর্তীতে আর কোন তথ্য দেননি বা যোগাযোগও করেননি। এতে অবেদনকারী সংক্ষুদ্ধ হয়ে গত ১৬ মে ২০২৬ইং তারিখে পাবনা গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে আপীল আবেদন করলে তিনিও এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। ফলে আবেদনকারী গত ১০ জুন ২০২৬ ইং তারিখে প্রধান তথ্য কমিশনারের কাছে অভিযোগ করতে বাধ্য হয়। এখন শুনানীর জন্য অপেক্ষমান আছেন আবেদনকারী আসাদ মাহমুদ। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স