ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

ভারতের আসামের আলোচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হলো।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এসময় দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় এই কূটনীতিককে ডেকে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের একটি সময়ের মতোই পরিস্থিতি বজায় থাকুক—দুই দেশের সম্পর্কের উন্নতি না হোক, এমনটাই তিনি চান।’

এছাড়া ‘পুশ-ব্যাক’ ইস্যুতে তিনি দাবি করেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়—যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এসব মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতকে তলব করা হলো। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান