ঢাকা | বঙ্গাব্দ

আজিমপুর গণপূর্তে স্বৈরাচার প্রকৌশলী ফ. হালিমের পাতানো এলটিএম!

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
আজিমপুর গণপূর্তে স্বৈরাচার প্রকৌশলী ফ. হালিমের পাতানো এলটিএম! ছবির ক্যাপশন: ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক লুটেরা, স্বৈরাচার আ’লীগের প্রেতাত্মা আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম
ad728
আসাদ মাহমুদ ও জয়নাল আবেদীন যশোরী:
 খেলা চলছে এলটিএম নিয়ে। এ খেলা পাতানো বা সাজানো এলটিএমের খেলা। আজিমপুর গণপূর্ত বিভাগে গত অর্থবছরের পুরোটা সময় জুড়ে চলেছে পাতানো বা সাজানো এলটিএম। বিশেষ করে বর্তমান নির্বাহী প্রকৌশলী ভদ্যব্যাশী লুটেরা ফয়সাল হালিম ২০২৫ এর শুরুতে ডিভিশনটির দায়িত্বে আসলে এলটিএম নিয়ে শুরু হয় হরিলুট ও ভাগ-বাটোয়ারার এক ধরণের গোপণ খেলা। সে খেলা চলে জুন মাসের শেষ পর্যন্ত। স্বৈরাচার সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের সুরে প্রকৌশলী ফয়সাল হালিমও আহ্বান করছেন “খেলা হবে- এসো আজিমপুর গণপুর্তে।”  শুধু আজিমপুরেই নয়. এ রকম এলটিএম/এলটিএম খেলা হয়েছে ঢাকার বিভিন্ন ডিভিশনে। তথ্য সংশ্ল্ষ্টি নিরর্ভরযোগ্য সূত্রের।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে  ডিভিশনটির বেশীরভাগ এলটিএম টেন্ডারে বেশীরভাগ ক্ষেত্রে ৩টি বা ২টি কখনো কখনো ৪টি সিডিউল জমা দেখিয়ে টার্গেকৃত প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এ রকম ভূড়ি ভুড়ি প্রমাণ রয়েছে এই প্রতিবেদকের কাছে। ইজিপিতে প্রদত্ত কন্ট্রাক্ট এওয়ার্ড ডিটেইলস্ পর্যালোচান করে দেখা যায়, টেন্ডার আইডি নং ১১০৪৩৪৬তে সিডিউল বিক্রি হয়েছে ৪টি, জমা পড়েছে ৪টি বিন্তু রেসপন্স করেছেন মাত্র ২টিতে। টিআইডি নং ১১০৪২৮৯’তে সিডিউল বিক্রি জমা ও রেসপন্স দেখানো হয়েছে মাত্র ২টি করে। ১১০৪৪৪৩ নং টিআইডিতে মাত্র ৩টি সিডিউল বিক্রি জমা ও রেসপন্স দেখানো হয়েছে। একইভাবে  ১১০৪৫০৯. ১১০৪৫২৫, ১১০৪২৮৯, ১১০৪৫৬৫. ১০৮৯৭৭১. ১০৮৯৭৮৯. ১১০৮৪৬২নং টেন্ডার আইডিগুলোতে মাত্র ২টি করে বিক্রি জমা ও রেসপন্স দেখানো হয়েছে। 
অপরদিকে চলমান ২০২৫-২০২৬ অর্থবছরে বেশীরভাগ এলটিএমে প্রকৌশলী ফয়সাল হালিমের যোগসাজশে সাবেক এক কমিশনারের নেতৃত্বে স্থানীয় সিন্ডিকেটের দাপট দেখা গেছে সারাবছর। তারা ডিভিশন থেকে ফোন নম্বর সংগ্রহ করে তালিকাভূক্ত সাধারণ ঠিকাদারদের প্রত্যেককে ফোন করে সিডিউল কিনতে নিষেধ করতো। কেউ কিনে থাকলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকী ধমকি দিতো ওই সিন্ডিকেটের সদস্যরা। বছরব্যাপী ডিজিটাল টেন্ডারবাজির আশ্রয় নিয়েছেন প্রকৌশলী ফয়সাল হালিম। আজিমপুরে ৩য় পর্যায়ে ১৫২ ফø্যাট নির্মাণ প্রকল্পের শুরুতেই টেন্ডার নিয়ে মহা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকা ইতোমধ্যে লোপাট করেছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়। 
এছাড়াও আজিমপুর প্রকল্পে ১ম ও ২য় পর্যায়ের ফিনিসিং কাজে স্বৈরাচারের দোসর প্রকৌশলী ইলিয়াস (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-সিলেট)-ফয়সাল চক্র যেভাবে ভূয়া বিল-ভাউচার ও ভ্যারিয়েশন জালিযাতির মাধ্যমে অর্ধ শতাধিক কোটি টাকা লোপাট করেছেন-তার বিস্তারিত তথ্য ও প্রমাণাদি নিয়ে বাঙালি সংবাদের নিয়মিত প্রকাশনা দেশ ও জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।                         
এছাড়াও নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে প্রকল্পের কাজে এডভান্স বিল প্রদানে পার্সেন্টেজ বাণিজ্য, প্রকল্পের কাজে সিডিউল ও ডিজাইন বহির্ভূত নির্মাণ উপকরণ ব্যবহার. ম্যাজারমেন্ট জালিয়াতি, আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে উত্তরা এপার্টমেন্ট প্রকল্প,  ইডেন গণপূর্ত বিভাগে প্রায় ৩বছর দায়িত্ব পালন. সেখানে জিকে বিল্ডার্সের কাজগুলোতে মনগড়া ম্যাজারমেন্ট করে কয়েক কোটি টাকার মালামাল (টাইলস্ রড সিমেন্ট ও অন্যান্য নির্মাণ উপকরণ) লোপাটসহ বিভিন্ন গুরুতর অভিয্গো রয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন রেসপন্স পাওয়া যায়নি।  (ক্রমশঃ)
     



শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন