ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রীর পতত্যাগসহ ৩ দফা দাবি বাদ দিয়ে এবার ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সচিবালয়ে আলোচনার জন্য শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি উত্থাপন করেছেন, সেগুলো হলো-

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষার ফল ও পুনঃপরীক্ষার ফলের মধ্যে যে নম্বর বেশি হবে, সেটিই চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে ভুল থাকা প্রশ্নগুলোর জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দিতে হবে।

৪. বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি মূল্যায়নে বিবেচনা করতে হবে, কারণ এতে অনেক শিক্ষার্থী আগের বছরের তুলনায় ভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা অযথা মানসিক চাপ বা ভীতির মধ্যে না থাকেন।

উল্লেখ্য, আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছিলেন। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের উপস্থাপিত সর্বশেষ দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর রাখা হয়নি।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
দ্বিতীয়বারের মতো গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের সঞ্চালক হচ্ছ

দ্বিতীয়বারের মতো গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের সঞ্চালক হচ্ছ