ঢাকা | বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
বিরোধীদলীয় নেতার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
ad728

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেনভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী . বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।

সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর . মাহমুদুল হাসান।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
নিউমার্কেটে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

নিউমার্কেটে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা