ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে: কর্নেল অলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে: কর্নেল অলি ছবির ক্যাপশন: ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে কর্নেল (অব.) ড. অলি আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
ad728
নিজস্ব প্রতিবেদক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিভিন্ন বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড ও রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমদ বলেন, গত তিন মাসে ৩১ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিভিন্ন বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড ও রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমে গেছে। সুতরাং, সবকিছুতেই শুধু ‘নাই, নাই’ বললে হবে না।

এলডিপি সভাপতি বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি, সরকার পরিচালনার জন্য শিক্ষিত, দক্ষ ও জ্ঞানী মানুষের প্রয়োজন। ব্যাংক খেলাপিদের দিয়ে দেশ চালানো যাবে না, চোরদের দিয়ে দেশ চালানো যাবে না। অতীতে যাদের দুর্নীতির রেকর্ড রয়েছে, তাদের দিয়েও দেশ পরিচালনা সম্ভব নয়।

কর্নেল অলি বলেন, বর্তমান বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে।
জনগণের দাবি-দাওয়া আদায়ে যা যা করণীয় তা ঐক্যবদ্ধভাবে করতে হবে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ