ঢাকা | বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ১ কোটি ৭৪ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে তল্লাশি করে কাস্টমস টিম।

অভিযানকালে তাঁর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্টসদৃশ পদার্থ পাওয়া যায়। পরে এগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়। তিনটি স্বর্ণের পেস্টের প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে ওজন ১ হাজার ২৯০ গ্রাম।

কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
অবৈধ সম্পদের পাহাড়ে গণপূর্ত প্রকৌশলী সাইফুর রহমান!

অবৈধ সম্পদের পাহাড়ে গণপূর্ত প্রকৌশলী সাইফুর রহমান!