নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার এলিজইডি’র নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশার বিরুদ্ধে ভূয়া কাগজপত্র তৈরি করে সরকারের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
দুদকে দায়ের করা ওই অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত পিরোজপুর জেলার দায়িত্ব পালনকালে দেশের দক্ষিণাঞ্চলের লোহার সেতু পুণঃ নির্মাণে কাজ না করেই ভূয়া কাগজপত্র তৈরি করে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩শ’ টাকা আত্মসাৎ করেন।
তিনি ওই জেলায় তৎকালীন পুনর্বাসন প্রকল্পের (আইবিআরপি) নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শুধু ভান্ডারিয়া উপজেলার ১২৫টিসহ মোট ১২৮টি প্যাকেজের সমুদয় অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেছেন ফুলকাম বাদশা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফুলকাম বাদশাকে ২০২৪ সালের ৩১ জুলাই নরসিংদীতে পদায়ন করা হয়।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২০২৬ সালের ৫ জুলাই এলজিইডি সদর দপ্তর থেকে নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীরকে নরসিংদীতে বদলি করা হলেও তিনি তার দায়িত্ব নিতে পারেননি। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাকে অদৃশ্য ক্ষমতাবলে হুমায়ুন কবীরের স্থলে পদায়ন করা হয়। যার স্বারক নং-৪৬.০২.০০০০.০০.১.৯৯, ০২৪.২৪-৬৮৭২ তাং-৭/০৭/২০২৬ইং।
জানা যায়, জনৈক প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে এখনো বহালতবিয়তে রয়েছেন প্রকৌশলী ফুলকাম বাদশা। ফুলকাম বাদশার বদলির আদেশ বাতিল হওয়াকে কেন্দ্র্র করে নরসিংদীর সর্ব মহেল চলছে আলোচনা-সমালোচনা। এদিকে, পিরোজপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার তদন্ত চলমান।
এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী থাইল্যান্ডে রিসোর্ট, ঢাকার মনিপুরিপাড়ায় বিলাশবহুল স্টুডিও এপার্টমেন্টসহ নামে-বেনামে শত কোটি টাকার সহায়-সম্পদ গড়ে তেলার অভিযোগ রয়েছে। তার স্ত্রী এলজিইডি’র আরেক প্রকৌশলীর (ব্যাচমেট বন্ধু) সাথে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়ায় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

eq‡d«Û AvwZ‡Ki mv‡_ cÖ‡KŠkjx dzjKvg ev`kvni ¯¿x
অভিযোগে আরও বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ফুলকাম বাদশা ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক। এসব বিষয়ে নরসিংদী এলজিইডি নির্বাহী কর্মকর্তা ফুলকাম বাদশার সাথে আলাপের জন্য তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও কোন রেসপন্স পাওয়া যায়নি।
আরও পড়তে পারেন: প্রকৌশলী ফুলকামের লুটপাটের বাদশাহী রাজত্ব নরসিংদী এলজিইডি!
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেলাল হোসেন বলেন, এ ব্যাপারে তিনি অবগত রয়েছেন। আ’লীগ সরকারের আমলে তাকে পদায়ন করা হয়েছে। ফুলকাম বাদশাকে বদলির চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে তাকে প্রত্যাহারের চেষ্টা চলছে। (ক্রমশ:)