ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর গণপূর্ত’র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
চাঁদপুর গণপূর্ত’র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ছবির ক্যাপশন:
ad728
সাপ্তাহিক বাঙালি সংবাদের অনলাইন ভার্সনে গত ৫ জুন ২০২৬ ইং তারিখে এবং আমাদের মাতৃভূমি নামক অনলাইন নিউঁ পোর্টালে গত ৮ জুন ২০২৬ইং তারিখে “চাঁদপুর গণপূর্ত: স্বৈরাচারের সহযোগী কোটিপতি ডি. প্রকৌশলী আলী নূর বেপরোয়া” শিরোনামে হুবহু একই সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদটিকে সবৈব মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ। তাঁরা প্রকাশিত সংবাদটিকে ষড়যন্ত্রমূলক বলেও আখ্যায়িত করেন। গণমাধ্যমে এরূপ সংবাদ প্রকাশে সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদেরকে প্রয়োজনীয় যাচাই-বাছাই পূর্বক সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তারা। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স