google-site-verification=Gp4viAiH-ycJ7n_nwq11vSHL9qRjccXeiypWBs7tjoo
ঢাকা | বঙ্গাব্দ

রাজউক এডি তরিকুলের শতকোটি টাকার সম্পদের পাহাড়!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
রাজউক এডি তরিকুলের শতকোটি টাকার সম্পদের পাহাড়! ছবির ক্যাপশন: ১৫ বছর একই দপ্তরে বহাল তবিয়তে: রাজউক সহকারী পরিচালক তরিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
ad728
নিজস্ব প্রতিবেদক: 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (এডি) তরিকুল ইসলাম সরকারি চাকরিবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুরেফিরে দীর্ঘ ১৫ বছর ধরে একই দপ্তরে বহালতবিয়তে চাকরি করে অবৈধ সহায়-সম্পদের জমিদারী গড়ে তুলেছেন। পলাতক আ’লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানকের প্রত্যক্ষ আশীর্বাদ ও প্রভাব খাটিয়ে তিনি রাজউকের অভ্যন্তরে গড়ে তুলেছিলেন এক অপ্রতিরোধ্য দুর্নীতির সাম্রাজ্য। বিশেষ করে রাজউকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের নেতৃত্বে গঠিত শক্তিশালী সিন্ডিকেটের অন্যতম প্রধান কারিগর হিসেবে কাজ করে তিনি অবৈধ উপায়ে শতকোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
অনুসন্ধানে জানা গেছে, রাজউকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের আমলে দপ্তরটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিলেন এডি তরিকুল ইসলাম। জাহাঙ্গীর কবীর নানকের রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বরাবরই বদলি বা শাস্তিমূলক ব্যবস্থার ঊর্ধ্বে ছিলেন। আব্দুর রহমানের পর পর্যায়ক্রমে সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া এবং মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের সময়েও একই কায়দায় নিজের অবস্থান পাকাপোক্ত করে ধরে রাখেন এই স্বৈরাচারের প্রেতাত্মা। শীর্ষ কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় থেকে পুরো রাজউকজুড়ে তিনি একটি শক্তিশালী দালাল ও জালিয়াত চক্র নিয়ন্ত্রণ করতেন, যার ধারা বর্তমানেও অব্যাহত আছে।
তরিকুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র ছিল রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প। এই প্রকল্পের প্লট বরাদ্দ ও হস্তান্তর প্রক্রিয়ায় সিন্ডিকেটবদ্ধ কারসাজির মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, পূর্বাচল প্রকল্পের প্রকৃত বরাদ্দপ্রাপ্ত প্লট মালিকদের নানা প্রশাসনিক জটিলতায় ফেলে একপ্রকার জিম্মি করে ফেলতেন তরিকুল ও তার নিয়োজিত লুটেরা সিন্ডিকেট। পরবর্তীতে নথিপত্র জাল-জালিয়াতির মাধ্যমে প্রকৃত মালিকদের সেই প্লট অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর করতে বাধ্য করা হতো। প্রতিটি প্লট ৫ থেকে ১০ কোটি টাকায় নতুন ক্রেতার কাছে হস্তান্তরের সুযোগ করে দিয়ে মোটা অঙ্কের কমিশন ও ঘুষ আদায় করতেন এই কর্মকর্তা।
রাজউকের আলোচিত প্লট জালিয়াতির ঘটনাগুলোতে হাতেগোনা দু-একজন বহিরাগত ব্যক্তির নাম গণমাধ্যমে বারবার উঠে এলেও নেপথ্যের মূল খলনায়কেরা বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে বহুল আলোচিত গোল্ডেন মনির কীভাবে রাজউকের দুই শতাধিক প্লটের মালিক বনে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠলেও দপ্তরের ভেতরের কুশীলবদের নাম কখনোই সামনে আসেনি। সংশ্লিষ্ট মহলের মতে, গোল্ডেন মনিরের মতো মাফিয়াদের উত্থানের পেছনে রাজউকের টেবিলে বসে কলকাঠি নেড়েছেন তরিকুল ইসলামের মতো অসাধু কর্মকর্তারা। কোটি টাকার ঘুষ বাণিজ্যেও পাশাপাশি দামী উপহাড় উপঢৌকুনসহ হুরপরীদের নিয়ে দেশ-বিদেশে প্রমোদ ভ্রমনের মাধ্যমে তৃপ্তির ঢেকুর তুলে গোল্ডেন মনিরের ন্যায় দেশদ্রোহী মাফিয়াদের সেবা করে নিজেকে ধন্য মনে করেছেন এই এডি। নথিপত্র যাচাই-বাছাই করলে এই সিন্ডিকেটের ভয়াবহ জালিয়াতির চিত্র এবং নেপথ্যের মূল হোতাদের নাম বেড়িয়ে আসবে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
অবৈধভাবে অর্জিত এই শতকোটি টাকায় তরিকুল ইসলাম দেশে গড়ে তুলেছেন অবৈধ সহায়-সম্পদের বিশাল এক সাম্রাজ্য। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় তার একাধিক মূল্যবান প্লট ও বিলাসবহুল বহুতল ভবন রয়েছে। কেবল রাজধানীই নয়, নিজ গ্রামের বাড়ি ঝিনাইদহেও তিনি নির্মাণ করেছেন রাজকীয় বাড়ি এবং নামে-বেনামে কিনেছেন প্রায় শত বিঘার মতো ফসলি ও বাণিজ্যিক জমি।
সরকারি চাকরিবিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার সরাসরি ব্যবসায় জড়িত থাকার সুযোগ না থাকলেও তরিকুল ইসলাম সে নিয়মের কোনো তোয়াক্কা করেননি। দুর্নীতির অর্থে তিনি রাজধানীতে গড়ে তুলেছেন নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা। রাজউকের একজন দায়িত্বশীল পদে থেকে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা স্পষ্টতই স্বার্থের সংঘাত এবং প্রচলিত আইনের চরম লঙ্ঘন।
পলাতক আ’লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানকের আশ্রয় এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় থেকে দীর্ঘ দেড় দশক ধরে রাজউককে লুটেপুটে খেয়েছেন এই কর্মকর্তা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি এখনো একই দপ্তরে বহাল আছেন, তা নিয়ে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় বিরাজ করছে। দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তরিকুল ইসলামের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব এবং পূর্বাচল প্রকল্পের নথিপত্র তদন্ত করলে থলের কালো বেড়াল বেরিয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পরিচালক তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, উত্তরায় আমার একটি প্লট আছে। অন্যটি কোথায় আছে একটু খুঁজে বের করে দিলে সেটা আপনাদের দিয়ে দিব। (ক্রমশঃ)




শেয়ার করুন:
কমেন্ট বক্স
দুই মাসে ২৫ পুশইন প্রতিহত করেছে বিজিবি: কমাণ্ডার

দুই মাসে ২৫ পুশইন প্রতিহত করেছে বিজিবি: কমাণ্ডার