বিশেষ প্রতিবেদক:
দুর্নীতি আর লটপাটের আগুনে পুড়ছে ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। প্রতিষ্টানটির পরিচালক স্বৈরাচারের প্রেতাত্মা অধ্যাপক ডা. নাসির উদ্দীন ব্যাপক অনিয়ম লাগাতার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এই আগুন লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বেশ কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী এই চিকিৎসক নাসির উদ্দীন পরিচালকের দায়িত্বে াসার পর থেকে লাগামহীন দুর্নীতি এবং অনিয়মে ডুবে গেছে প্রতিষ্ঠানটি। মোটা অংকের অর্থের বিনিময়ে কতিপয় নির্দিষ্ট কোম্পানীর ওষুধ হাসপাতাল ও অপারেশন থিয়েটারে ব্যবহার, টেন্ডার বাণিজ্য, পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে কাজ পাইয়ে দিতে টেন্ডার জালিয়াতি, সর্বনি¤œ দরদাতাকে বাদ দিয়ে উর্দ্ধদরে কাজ প্রদান, দানের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লোপাট, স্বেচ্ছাচারী নিয়োগ, ওষুধ ঘাটতি, ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে বরাদ্দ লোপাট, বেশি দামে নিম্নমাণের অপারেশনাল সরঞ্জাম কেনা থেকে শুরু করে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে নিয়মিত চরম দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দুর্নীতি ‘ওপেন সিক্রেট’ হলেও পরিচালকের সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।
পরিচালক নাসির উদ্দীন ও তার ‘ডান হাত’ দীপুর প্রভাব থেকে হাসপাতালটিকে রক্ষা করতে চিকিৎসকরা একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। পরিচালকের দুর্নীতি, অনিয়ম ও চাকরিবিধিবহির্ভূত কর্মকান্ডের প্রতিকার চেয়ে সাবেক অন্তর্র্বতী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন হাসপাতালের ১৫ চিকিৎসক। তবে প্রতিকার দূরের কথা, অভিযোগের কোনো তদন্তই এখনো হয়নি। উল্টো অভিযোগ করা কয়েকজনকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ডা. নাসির উদ্দিন বিশেষায়িত এই চিকিৎসা প্রতিষ্ঠানে পরিচালকের পদে আসার পর থেকে সিন্ডিকেটভূক্ত ও তার পছন্দের ঠিকাদার ছাড়া আর কেউ কাজ পাচ্ছেন না। সর্বনি¤œ দরদাতা হলেও জমা দেওয়া টেন্ডারে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ত্রুটি-বিচ্যুতি বের করে তাকে বাদ দেওয়া হয়। এভাবে গত দুই অর্থবছরে শতাধিক কোটি টাকার কাজে বেপরোয়া ঘুষ পার্সেন্টেজ বাণিজ্যের মাধ্যমে ডা. নাসির উদ্দীন প্রায় ১০ কোটি টাকা লোপাট করেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। দরপত্র প্রক্রিয়ায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে তিনি ওয়ালর্ড সাজিক্যাল, ঢালি সাপ্লাই লিমিটেড, আনিসা করপোরেশন, আফসি ফার্মা, মোহাম্মদ মনিরুজ্জামান, ইগোন ইন্টারন্যাশনাল লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো হাসাপাতালের ৯০% সাপ্লাই কাজ দখলে নিয়েছে ডা. নাসির উদ্দীনের সহায়তায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাপ্লাই কাজে ব্যাপক অনিয়ম সীমাহীন দুর্নীতি নিয়ে পরবর্তীতে থাকছে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন।
জানা গেছে, আ’লীগ সরকারের সময়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত বছরের ১৩ ফেব্রুয়ারি ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পান নাসির উদ্দীন। এর পরপরই তিনি বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যপদ বাগিয়ে নেন। আ’লীগ আমলে বঞ্চনার শিকার হয়েছেন এমন দাবিও করতে শুরু করেন তিনি। এর আট মাসের মাথায় গত বছরের অক্টোবরে বার্ন ইনস্টিটিউটের পরিচালক হন নাসির উদ্দীন। বার্ন ইনস্টিটিউটে আসার আগে ২০১৩ সালের ডিসেম্বর থেকে একটানা তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসকের দায়িত্ব পালন করেন।
আ’লীগ সরকারের সময়ে মাত্র ১১ মাসের জন্য একবার ফরিদপুরে বদলি হলেও বাকি সময়ের পুরোটা ঢাকার দুটি সরকারি হাসপাতালে চাকরি করেছেন নাসির উদ্দীন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ের প্রাইভেট টিউটর হওয়ার সুবাদে তিনি এমন রাজকপাল অর্জনে সক্ষম হন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং ‘স্বাচিপ’ ঘনিষ্ঠ অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সঙ্গে এএমজেড হাসপাতালে তার শেয়ার রয়েছে। এ সংক্রান্ত নথি ‘বাঙালি সংবাদ” এর কাছে রয়েছে। সরকারি চাকরিতে থেকে বেসরকারি কোনো হাসপাতালে শেয়ার থাকা বিধি পরিপন্থি হলেও কোনো সমস্যায় পড়েননি নাসির উদ্দীন।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিনের সাথে ফোনে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশ:)